ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালপাড়া গ্রামে পর পর তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অলঙ্কার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ এবং ডিবি ঢাকা জেলা দক্ষিণের একটি দল।বৃহস্পতিবার পৃথক স্থান থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- হরিষকুল গ্রামের মৃত মোকলেস চৌধুরীর ছেলে সাগর চৌধুরী (৩৯) ও বলমন্তচর গ্রামের মৃত কার্তিক রাজবংশির ছেলে প্রেমা রাজবংশি (৩৫)।
বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ থানা পুলিশের একটি প্রেস রিলিজে জানানো হয়, গত রবিবার ও মঙ্গলবার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালপাড়া গ্রামের পর পর তিনটি মন্দিরের প্রতিমা ভেঙে অলঙ্কার, পোশাক ও প্রতিমাসহ চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। পরে বৃহস্পতিবার থানা পুলিশ এবং ডিবি ঢাকা জেলা দক্ষিণের যৌথ অভিযানে ঘটনার মূল হোতা সাগর চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি ও তথ্যে মালামাল উদ্ধার করা হয়। এঘটনায় চুরি যাওয়া দুটি সোনার টিপসহ প্রেমা রাজবংশিকে গ্রেফতার করা হয়। তিনি টিপ দুটি কিনেছিলেন।
আরো পড়ুন: আল্লামা শফির মৃত্যু নিয়ে সরকার নয়, মামলা করেছেন সংক্ষুব্ধরা: স্বরাষ্ট্রমন্ত্রী
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, গ্রেফতার ব্যক্তিদের বৃহস্পতিবার বিকেলে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি
