ক্যাপসন নিউজ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:১১

আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারপারসন হুব্বুন নাহার হক। ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় ২০১৯-২০ অর্থ বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়

০০০০

রাজধানীর মধ্য বাড্ডায় পদ্মা ব্যাংকের ৫৮তম শাখা, প্রগতি সরণি শাখা গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল্লাহ খান, আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন