জেগে উঠুক গেইটম্যান!

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:১৭

সড়ক দুর্ঘটনার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে রেল দুর্ঘটনা। গণমাধ্যমে আসে অনাকাঙ্ক্ষিত নানা সংবাদ। কোথাও না কোথাও ট্রেনে কাটা পড়ে মৃত্যু, ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কোনো গাড়ির সংঘর্ষ এরকম অনেক ঘটনা। শীতে চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা। এই কারণেই বিপাকে পড়েন রেলচালকরা। ঘন কুয়াশার কারণে ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না। ফলে বাড়ছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। রেল দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধরা হয় গেইটম্যানের গাফিলতিকে। সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ঘটনা হচ্ছে  জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনা। মূলত গেইটম্যানের ঘুমের কারণে নিভে গেল ১২টি জীবন প্রদীপ। উন্নত দেশগুলোতে এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই রেল দুর্ঘটনা কমিয়ে আনতে প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দেওয়া উচিত। নাহয় গেইটম্যান ঘুমিয়ে থাকবে আর দুর্ঘটনা ঘটতে থাকবে। এভাবে দুর্ঘটনা বাড়ার প্রধান কারণ সংশ্লি­ষ্ট বিভাগের উদাসীনতা এবং দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়া। পরিশেষে, সংশ্লি­ষ্ট বিভাগের নজরদারি আরো বাড়ানোর পাশাপাশি দোষীদের আইনের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। সবাইকে সচেতনও হতে হবে সঙ্গে সঙ্গে।

ইসরাত জাহান

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ