ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে অশ্লীল, অশালীন, অশ্রাব্য ভাষা প্রয়োগ বেড়েই চলেছে। নানা ইস্যু নিয়ে তর্ক-বিতর্ক হলে সেখানে চলে নিকৃষ্ট ভাষা প্রয়োগের ব্যবহার। যেন প্রতিযোগিতা চলে—কে কত বেশি গালি ব্যবহার করতে পারে। এই অশালীন কমেন্টগুলো মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে যায়, যা কোটি কোটি মানুষ দেখে। যেখানে বিভিন্ন শ্রেণির মানুষ থাকে। অনেকেই এর দ্বারা প্রভাবিত হয়। যা রীতিমত ভাবনার বিষয়। এবং এটি ভবিষ্যত্ প্রজন্মের জন্যও হুমকিস্বরূপ। তাই নিজের ভাষাকে সংযত রাখা জরুরি।
মো. আবদিম মুনিব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
