শহিদ মিনার স্থাপন করুন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:১৭

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের সিংহভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই শহিদ মিনার। উপজেলার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র তিনটিতে স্থানীয়ভাবে শহিদ মিনার নির্মিত হয়েছে। নেই ২৩টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ১৩টিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে বঞ্চিত হচ্ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিবসকে কেন্দ্র করে কোনো কোনো প্রতিষ্ঠান কলাগাছ কিংবা বাঁশ-কাঠ দিয়ে অস্থায়ীভাবে শহিদ মিনার তৈরি করা হয়। এদিকে শহিদ মিনার না থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ইচ্ছা অপূর্ণ থেকে যাচ্ছে। শহিদ মিনার তৈরিতে সংশ্লি­ষ্টদের উদ্যোগী হওয়া এখন সময়ের দাবি।

রেদ্বওয়ান মাহমুদ

জকিগঞ্জ, সিলেট