বাসস্টপেজে যাত্রী হয়রানি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:১৭

দূরের যাত্রায় অধিকাংশ বাস হাইওয়ের পাশে নির্দিষ্ট কোনো কাউন্টারে যাত্রাবিরতি করে। উদ্দেশ্য থাকে দীর্ঘযাত্রার জন্য যাত্রীদের বাথরুমের কাজ সেরে নেওয়া। কিন্তু অধিকাংশ স্টপেজেই যাত্রীদের নানা হয়রানির শিকার হতে হয়। বাথরুমগুলো প্রচুর অপরিষ্কার থাকা সত্ত্বেও তা ব্যবহার করার জন্য যাত্রীদের থেকে জোরপূর্বক টাকা আদায় করা হয়ে থাকে। টাকা দিতে না চাইলে বা প্রতিবাদ করলে তাকে সেখানে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। এই সুযোগে কিছু অসাধু লোক নিজেদের সেখানকার কর্তৃপক্ষ দাবি করে যাত্রীদের হেনস্তা করে অর্থ আদায় করছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, হাইওয়ে স্টপেজগুলোতে পরিষ্কার-পরিছন্ন ও ফ্রি টয়েলেটের ব্যবস্থা করুন। নিয়মিত তদারকির মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের উদ্যোগ নিন।

মো. শাকিবুল হাসান

শিক্ষার্থী, বরেন্দ্র কলেজ, রাজশাহী