গৌরীপুরে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

গৌরীপুরে বুধবার রাতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরমান আলী (১৪)। সে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে এবং পাছার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুত্-সংযোগ দিয়ে ব্যাডমিন্টন খেলা চলছিল। রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুত্-লাইনের তারে জড়িয়ে আরমান আলী ঘটনাস্থলেই মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সহনাটি ইউপি পরিষদের চেয়ারম্যান ও পাছার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান।