ফটোসাংবাদিক আফতাব আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:০৭

ফটোসাংবাদিক আফতাব আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। একুশে পদকপ্রাপ্ত এবং দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ ২০১৩ সালের ২৫ ডিসেম্বর নিজগৃহে খুন হন। ’৭১-এর ১৬ ডিসেম্বর হানাদার পাক বাহিনীর আত্মসমর্পণ, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ঘৃণ্যতম হত্যাকাণ্ড ও ৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের ঘটনাবহুল অসংখ্য দুর্লভ ছবি তার ক্যামেরায় ধরা পড়েছে যা আজও অনন্য ইতিহাস হয়ে আছে। পেশাগত দায়িত্ব পালনে তিনি নিয়েছেন যথেষ্ট ঝুঁকি ও ত্যাগ করেছেন ব্যক্তিগত লোভ-লালসা এবং পেশার মর্যাদা রক্ষায় তিনি ছিলেন আপসহীন ও নির্ভীক।

                —প্রেস বিজ্ঞপ্তি