চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:০৭

নোয়াখালী জেলা সদরের জালিয়াল গ্রামের বাসিন্দা কোরআনে হাফেজ মোহাম্মদ হাসান সানজিদের দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বর্তমানে নোয়খালী গুডহিল কমপ্লেক্স হাসপাতালে ড. মোহাম্মদ মোমিনুল ইসলামের তত্ত্বাবধানে চিকিত্সাধীন। তার সুচিকিত্সার জন্য কমপক্ষে ২০ লাখ টাকার প্রয়োজন। যা জোগাড় করার সামর্থ্য সানজিদের পরিবারের নেই। সানজিদের বাবা মো. আজিম ছেলের চিকিত্সায় সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আজিম, অ্যাকাউন্ট নম্বর-২৫০১৫১০১২২৮০৬, ডাচ বাংলা ব্যাংক, মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী।