ডাকাতির প্রস্তুতিকালে চার দুর্বৃত্তকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—সিংগাইর থানার পারিল খোয়ামুড়ি গ্রামের সোনা মিয়ার ছেলে মহিদুর ওরফে শামিম, নবাবগঞ্জের দড়িকান্দা গ্রামের নুরু খার ছেলে মো. ফালু, মাদারীপুরের খোয়াজপুর গ্রামের মৃত হাই মৃধার ছেলে রিপন ও মানিকগঞ্জের হরিরামপুরের তন্ত্রখোলা গ্রামের আমির উদ্দিনের ছেলে মোলালন। এসআই আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। তবে ডাকাত ছিল ছয়-সাত জন। অন্যরা পালিয়ে গেছে। ডাকাতির কাজে ব্যবহূত বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
