সিরাজদিখানে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:১৬

সিরাজদিখানে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী মুখোশ গ্রুপ। গতকাল উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাবুর বাড়ী গ্রামের মিন্টু কাজির বাড়ি থেকে এই কম্বল বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মুখোশ গ্রুপ ও বয়রাগাদী জামে মসজিদের সভাপতি কাজী মো. মনির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই কম্বল বিতরণ করা  হয়। এ সময় উপস্থিত ছিলেন মুখোশ গ্রুপের অ্যাডমিন শিমান্ত, উজ্জল, রাকিব, নাজিম, দিপু, দিপ্তি,  গ্রুপের মডারেটর মাহাফুজ, রেজয়ান বাহাউদ্দীন, আব্দুল কাউয়ুম, তুহিন। শিমান্ত বলেন, তারা ইতিমধ্যে দেশের আটটি জেলার ১৪টি থানায় তাদের সহায়তা পৌঁছে দিয়েছেন। দেশের প্রতিটি জেলায় অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।