আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় আহত ৫

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:১৭

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সখেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার মুহিবুর বাদী হয়ে একটি অভিযোগ দেওয়া হয়েছে। আহতরা হলো, জহিরুল, তার বাবা হালিম, মা রুবি বেগম, স্ত্রী মুন্নী আক্তার ও আত্মীয় পারুল। আহত জহিরুল জানান, তার ছোট শিশু রাহাকে প্রতিপক্ষ আলাউদ্দিনের ছেলে মারধর করে। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায় । এই সময় তার বাবা-মা স্ত্রী ও এক আত্মীয় এগিয়ে গেলে তাদের পিটিয়েআহত করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।