গত ৩১ জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক আইনের মামলায় র্যাবের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে আপত্তি জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামু) মো. দেলোয়ার হোসেনের আদালতে রামু থানার উপপরিদর্শক ও মামলার বাদী শফিকুল ইসলাম এই ‘নারাজি’ দেন।
পুলিশের ‘নারাজি’ আবেদন আমলে নিয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালত।
একই সঙ্গে বিচারক এ মামলায় শিপ্রা দেবনাথকে স্থায়ী জামিন দিয়েছেন বলে তার আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানিয়েছেন।
আদালত প্রাঙ্গণে শিপ্রা দেবনাথ বলেন, আমি স্থায়ী জামিন পেয়েছি, এতে সন্তুষ্টির কিছু নেই। কারণ সিনহা আর ফিরে আসবেন না। যেটা বাস্তবতা, সেটা তদন্তে বেরিয়ে এসেছে। আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা প্রমাণিত হচ্ছে।
