করোনার দ্বিতীয় ঢেউও সরকার সফলভাবে মোকাবিলা করছে --------------- তথ্যমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:৫৪

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার করোনা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আশেপাশের দেশগুলো থেকে অনেক বেশি সফল এবং করোনার দ্বিতীয় ঢেউও সফলভাবে মোকাবিলা করছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ‘সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ’ এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে, সবার সম্মিলিত প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, তবে করোনার দ্বিতীয় ঢেউও আমরা প্রথম ঢেউয়ের মতো সঠিকভাবে মোকাবিলা করতে পারব।

ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা করোনা মহামারি শুরুর পর থেকে গত ১০ মাসের মধ্যে একবারও জনগণের পাশে দাঁড়াননি। আর আমাদের দলের ত্রাণ ও সমাজকল্যাণ কমিটির পক্ষ থেকে উপজেলা পর্যায় পর্যন্ত মানুষের কাছে মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং সরকার ও দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, তারা তো বলেছিলেন, করোনা মহামারিতে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, হাসপাতালে রোগী ভর্তি হতে পারবে না। স ষ্টার কৃপায় আর সরকারের প্রচেষ্টায় তাদের শঙ্কা-আশঙ্কাগুলো ভুল প্রমাণিত হয়েছে।