আলিবাবা গ্রুপের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্টের অভিযোগ উঠেছে। সে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চীন। আগামীতে প্রযুক্তি জায়ান্ট ‘অ্যান্ট গ্রুপ’ সংশ্লিষ্টদেরও ডেকে পাঠাবে দেশটির নিয়ন্ত্রক সংস্থা বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জানা যায়, চীনের ক্রমবর্ধমান ইন্টারনেট স্পেসে প্রতিযোগিতা-বিরোধী মনোভাব দমাতে মাঠে নেমেছে দেশটির কর্তৃপক্ষ। আলিবাবার বিরুদ্ধে পদক্ষেপ তারই অংশ।
বিষয়টিকে আলিবাবা সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা’র সামনে সর্বশেষ প্রতিবন্ধকতা হিসেবেই দেখা হচ্ছে। এর আগে গত মাসে অ্যান্ট গ্রুপের পরিকল্পিত ৩ হাজার সাতশ’ কোটি ডলারের আইপিও আটকে দিয়েছিল চীন। সিদিন সাংহাই এবং হংকংয়ের শেয়ার বাজারে শেয়ার ছাড়ার কথা ছিল অ্যান্ট গ্রুপের। কিন্তু তার মাত্র দু্ই দিন আগেই আটকে দেওয়া হয়েছিল আইপিও।
রয়টার্স বলছে, এই ঘটনার পর হংকংয়ে আলিবাবার শেয়ার মূল্য কমেছে নয় শতাংশ। অন্যদিকে, আলিবাবা প্রতিদ্বন্দ্বী মেইটুয়ান এবং জেডি ডটকমের শেয়ার মূল্যও কমেছে দুই শতাংশেরও বেশি।
ইত্তেফাক/টিআর
