যশোরের শার্শা উপজেলার উলাশী ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হচ্ছে।
অনুষ্ঠানকে ঘিরে রুপ নিয়েছে মিলন মেলায়। দিবসটি উপলক্ষে ফুল ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রিতে। ঝুলানো হয়েছে আলোর মালা। বানানো হয়েছে খড় দিয়ে একাধিক গোশালা। সেই সঙ্গে কাটা হয় বড় দিনের কেক। চলছে আলোচনা ও প্রার্থনা।
আরো পড়ুন : মোরেলগঞ্জে খোলা আকাশের নিচে একটি পরিবার
অনুষ্ঠানে নারী পুরুষ ও শিশুরা অংশ নিয়েছেন। তিন দিন চলবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রসাদ বিতরণ কীর্তন পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন গির্জার ফাদার।
ইত্তেফাক/ইউবি
