দৈনিক ইত্তেফাকের গৌরবময় ৬৮ বছরে পদার্পণ ও পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর তাড়াশ মডেল প্রেসক্লাব হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও দোয়া, মিলাদ অনুষ্ঠিত হয়।
দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে শরীক হন তাড়াশ মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাক রাজু, সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয় ও সদস্য শায়লা পারভীন প্রমুখ।
আরো পড়ুন: সিরাজগঞ্জে এক নারীকে জবাই করে হত্যা
দোয়া পরিচালনা করেন তাড়াশ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম অধ্যক্ষ হাফেজ মাওলানা আনিছুর রহমান।
ইত্তেফাক/এসি
