বিশ্ব অর্থনীতির টু কি টাকি

করোনার নতুন উপদ্রবে ব্রিটেনে ফের বন্ধ শিল্প খাত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:২২

করোনা ভাইরাসের নতুন রূপ দেখা দেওয়ার পর ব্রিটেনে উত্পাদনমুখী শিল্প খাতকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক দেশ ব্রিটেনের সঙ্গে সীমান্ত চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে পণ্য ও কাঁচামাল পরিবহনে সমস্যা হচ্ছে। ফলে উত্পাদকদেরকে বাধ্য হয়েই শিল্প-কারখানা বন্ধ করতে হচ্ছে। এদিকে ব্রিটেনের পাশাপাশি ফ্রান্সেও শিল্প খাত বন্ধ করে দেওয়া হয়েছে। যার প্রভাব দেশগুলোর অর্থনীতিতে ব্যাপকভাবে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি যুক্তরাজ্যে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে।