কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
শনিবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী পথচারী রয়েছেন।
আরো পড়ুন: ফের নোয়াখালীতে গণধর্ষণের অভিযোগ
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, 'বিকেলে ঢাকা থেকে ‘মায়ের দোয়া’ পরিবহন নামে বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। গৌরিপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এলে এক নারী পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ৫০ জন যাত্রী। নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি থানা পুলিশের হেফাজতে রয়েছে।'
ইত্তেফাক/অনি/নূহু
