শিশু সামনুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৫

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে অপহরণের পর হত্যা ঘটনার প্রধান আসামি মাহফুজুর রহমান রনি গ্রেফতার হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিম গতকাল ভোরে লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গত ১৭ ডিসেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের আজমত হাসপাতালের সামনে থেকে শিশু সামনুনকে অপহরণ করে তার মায়ের কাছে ফোন করে ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। ছেলেকে পেতে বিকাশে ৬০ হাজার টাকা দেয় সামনুনের পরিবার। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।