স্কপের ৯ দফা সমর্থনে শ্রমিক সমাবেশ আজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ ৯ দফা দাবির সমর্থনে শ্রমিক সমাবেশের পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশে বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও শিল্পাঞ্চলে সমাবেশ-মানববন্ধন-মিছিলের মাধ্যমে আজ স্কপের দেশব্যাপী বিক্ষোভ দিবস পালনের অংশহিসেবে ঢাকায় শ্রমিক সমাবেশ করা হবে। সকাল সাড়ে ১০টায় জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের অফিসের পাশের গলিতে (জাসদ গলি) শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্প্রতি স্কপ কার্যালয়ে কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ কথা জানান হয়। স্কপের যুগ্মসমন্বয়ক নুর কুতুব মান্নানের সভাপতিত্বে সহিদুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, নইমুল আহসান জুয়েল, শেখ আলাউদ্দিন আল আজাদ, সাকীল আক্তার চৌধুরী, শামীম আরা, কাজী রুহুল আমিন, প্রকাশ দত্ত, মো. রফিকসহ উপস্থিত নেতৃবৃন্দ বিরাষ্ট্রীয়করণ বন্ধ, বন্ধ পাটকল-চিনিকলসমূহ চালু ও আধুনিকায়ন এবং আইন করে মালিকানা নির্বিশেষে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণাসহ স্কপের ৯ দফা দাবি তুলে ধরতে কর্মসূচি সফল করতে স্কপভুক্ত শ্রমিক ফেডারেশনসমূহের নেতৃবৃন্দের প্রতি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।