ডা. খুরশীদ আলম আরো দুই বছর স্বাস্থ্যের ডিজি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:২৩

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে দুই বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে তাকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ২৩ জুলাই থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে আছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক এই অধ্যাপক। ডা. খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। তিনি কিছু দিন বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজেও চাকরি করেছেন। তিনি ২০১৮ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগ দেন।