চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে ফরিদুল আলম (৫৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঐ এলাকার রফিকের বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফরিদুল আলম গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজের দোকান থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি বলে পুলিশ জানায়। ফরিদুল আলম ফৌজদারহাট এলাকার ফজলুল হকের ছেলে।
সীতাকুন্ড থানার এএসআই মো. শফিকুল ইসলাম জানান, মৃতদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। তবে এই ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
