বরিশাল অফিস
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের ছোট বোন জেসমিন আনোয়ার (৫৫) ইন্তেকাল করেন। বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপমহাপরিদর্শক আনোয়ার হোসেনের সহধর্মিণী। তিনি স্বামী এবং ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। চার ভাই এবং ৩ বোনের মধ্যে জেসমিন আনোয়ার সবার ছোট ছিলেন। গতকাল শুক্রবার বাদ জুমা বসুন্ধরা আবাসিক এলাকার মসজিদ চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল হকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
