কলিম উদ্দিন
দৈনিক ইত্তেফাক-এর নাটোরের লালপুর সংবাদদাতা ও লালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের পিতা নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী কলিম উদ্দিন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার লালপুর উপজেলার বৈদ্যনাথপুর মহল্লায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। রাত ৮টায় জানাজা শেষে সামাজিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
নুরুল আমিন
এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা বেলাল হোসাইন এবং সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার আবু সিদ্দিক বাদলের পিতা গোপালদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমীন (৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার নিজ বাড়ি উলুকান্দিতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু গভীর শোক প্রকাশ করেন।
