ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফুলবাড়ীর জনজীবন। গত এক সপ্তাহ ধরে দেখা মিলছে না সূর্যের। ফলে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষ। কুয়াশার কারণে ঝুঁকির মধ্যে রয়েছে উপজেলার ইরি-বোরো বীজতলা। শীতের কারণে খেত খামার, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্রই স্থবিরতা বিরাজ করছে। শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, ঘন কুয়াশার ঝুঁকি থেকে ফসল বাঁচাতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
