কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে আগাম জাতের কেশর আলু চাষ করে ভালো ফলন ও দাম পেয়ে খুশি চরাঞ্চলের কৃষক। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ১৬ হেক্টর জমিতে কেশর আলুর আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ২১-২২ টন কেশর আলু উত্পাদন হচ্ছে। চর নুরনগর গ্রামের কৃষক হেলাল উদ্দিন জানান, এবার অনেক ভালো দামে আলু বিক্রি করছি। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, কেশর আলু মূলত ফাল্গুন-চৈত্র মাসে তোলা হয়। কিন্তু এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঠিক পরামর্শে আগাম জাতের কেশর আলু চাষ করে কৃষকরা লাভের মুখ দেখছে।
