জামালপুর প্রতিনিধি
জামালপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জমিরন বেওয়া (৬৫) জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত জসির উদ্দিনের স্ত্রী। কেন্দুয়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানার ওসি খবির আহম্মেদ জানান, ঘটনার সময় জমিরন বেওয়া জোকারপাড়া এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় কেন্দুয়া রেল স্টেশন এলাকায় রেললাইন পার হতে গেলে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
