মজুত রাখা টিসিবির পণ্য উদ্ধার
স্টাফ রিপোর্টার, রংপুর
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির জন্য মজুত রাখার অপরাধে বৃহস্পতিবার রাতে রংপুরে ডিলারসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় ৩০০ কেজি পেঁয়াজ, ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেলসহ টিসিবির সিলযুক্ত বিভিন্ন ধরনের খালি বোতল ও কার্টন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মা এন্টারপ্রাইজের ডিলার আসাদুল ইসলাম ও ডিলারের প্রতিনিধি মুন্না। অভিযান পরিচালনাকারী রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক এ তথ্য জানান।
