সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুরের তাড়াইল-গোয়ালন্দ বাইপাস সড়কে শুক্রবার ট্রাক চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বায়েজীদ (২৫)। সদরপুর থানা পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে। বায়েজীদ উপজেলার চরব্রাহ্মন্দী রোকন ফকিরের ছেলে।
মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান, মদনে বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশার নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইতু আক্তার (২)। সে উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের শাজাহান মিয়ার মেয়ে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার এসআই মোশারফ হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
