চট্টগ্রাম আবাহনী কোয়ার্টার ফাইনালে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৭

রানার্সআপদের বিদায়

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ ফুটবলে গত আসরের রানার্সআপ রহমতগঞ্জ এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। গতকাল গ্রুপের দ্বিতীয় এবং নিজেদের শেষ খেলায় রহমতগঞ্জ ০-১ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনীর কাছে। ম্যাচের ৩৭ মিনিটে ব্রাজিলীয়ান নিক্সন গোল করেন। প্রথম জয়ে কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী কোয়ার্টার ফাইনালে উঠে গেল। ‘সি’ গ্রুপ থেকে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে শেষ আটে যাওয়ার পথে এক পা এগিয়ে ছিল। কাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর জয়ে এবং রহমতগঞ্জের দ্বিতীয় হারে তারা বিদায় নিল, সেই সঙ্গে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে বসুন্ধরাও কোয়ার্টার ফাইনালে উঠে গেল। এই দুই দলের লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে সোমবার।   

আজকের খেলা

উত্তর বারিধারা ক্লাব ও আরামবাগ। সাইফ স্পোর্টিং ও ব্রাদার্স। ৫টা ১৫ এবং রাত ৮টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।