স্কুল ফুটবল ফাইনাল আজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৭

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে জাতীয় স্কুল ফুটবল ফাইনালে ফেনীর ছাগলনাইয়া পাইলট হাইস্কুল এবং বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল বেলা আড়াইটায় মুখোমুখি হবে। ফাইনাল নিয়ে দুই দল গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নিজ নিজ জয়ের কথা জানিয়েছে। বাগেরহাটের অধিনায়ক রমজান শেখ বলেন, ‘চ্যাম্পিয়ন হয়ে বাগেরহাটের মুখ উজ্জ্বল করতে চাই।’ ছাগলনাইয়ার স্কুলের অধিনায়ক অভি বলেন, ‘চ্যাম্পিয়ন হয়ে ফেনীর মুখ উজ্জ্বল করতে চাই।’ পুরস্কার বিতরণ করবেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন।