ইসরাইলের সঙ্গে আরো ভালো সম্পর্ক চায় তুরস্ক :এরদোয়ান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০০:২৯

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরাইলের সঙ্গে আরো ভাল সম্পর্ক চায় তার দেশ। এ নিয়ে দুই দেশের গোয়েন্দাদের মধ্যে আলোচনা চলছে। তবে তিনি ইসরাইলের ফিলিস্তিন নীতি নিয়ে সমালোচনা করেন। খবর আলজাজিরার

গতকাল শুক্রবার জুমআর নামাজের পর সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক গড়তে চায় এবং সেটা হবে ব্যতিক্রম। তবে ইসরাইল ফিলিস্তিন নিয়ে যে নীতি গ্রহণ করেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। দেশটি ক্ষমার অযোগ্য অপরাধ করছে। ১৯৪৯ সালে তুরস্কই প্রথম ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল। এরদোয়ান ক্ষমতায় আসার পূর্ব পর্যন্ত ইসরাইলের সঙ্গে তুরস্কের উষ্ণ সম্পর্ক ছিল।