ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে বাসচাপায় এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম ওলিউল্লাহ(৫)। শনিবার দুপুর একটার দিকে তারাকান্দা উপজেলার ধলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওলিউল্লাহ রুপসী ইনিয়নের নগরবেড়া গ্রামের হবিকুল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে নানাবাড়ি যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে মায়ের সামনে বাসের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওলিউল্লাহ।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুনঃ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, জ্বিন আতঙ্কে গ্রামবাসী
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, ‘শেরপুরগামী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।’
ইত্তেফাক/নূহু
