মডার্নার ভ্যাকসিন নিয়ে বিপাকে মার্কিন চিকিৎসক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৬

যুক্তরাষ্ট্রের বোস্টনে মার্কিন কোম্পানি মডার্নার করোনা ভ্যাকসিন নেওয়ার পর এক চিকিৎসকের দেহে তীব্র অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা  দেয়।  বৃহস্পতিবার ঐ চিকিৎসক মডার্নার ভ্যাকসিন গ্রহণ করে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। 

এ প্রসঙ্গে চিকিৎসক হোসাইন সদরজাদেহ বলেন, ভ্যাকসিন নেওয়ার পরেই তার  মাথা ঘোরা শুরু হয় এবং হৃদস্পন্দন বেড়ে যায়। 

  বোস্টন মেডিক্যাল সেন্টারের মুখপাত্র ডেভিড কিব্বে বলেন, ঐ চিকিৎসককে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। সে এখন ভালো আছে। 

 এর আগে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ।

এদিকে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে গত সপ্তাহে বলা হয়েছে যে, ফাইজারের ভ্যাকসিনের অ্যালার্জি প্রতিক্রিয়া নিয়ে তদন্ত করা হচ্ছে। 

ইত্তেফাক/এআর