ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ শিবিরে বড় দুঃসংবাদ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১২:০১

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন। স্পেনের ঘরোয়া ফুটবল লা লিগায় গত বুধবার গ্রানাডার বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়েছেন তিনি। তিন মাসের মত আর খেলা হবে না এই ফরোয়ার্ডের।

লা লিগায় সেদিন ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল। ওই ম্যাচেরই প্রথমার্ধে প্রতিপক্ষের ট্যাকলে পড়ে গিয়ে পায়ে আঘাত পান রদ্রিগো। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

রিয়াল নিজেদের ওয়েবসাইটে শুক্রবার দেওয়া বিবৃতিতে ১৯ বছর বয়সী এই ফুটবলারের পেশির চোটের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে অবশ্য রদ্রিগো কত দিনের জন্য ছিটকে গেছেন, সে সম্পর্কে পরিষ্কার জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, তিন মাসের মত সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরোয়ার্ডের।

ইত্তেফাক/টিআর