'প্রতি মাসে ২ বার রূপ পাল্টাচ্ছে করোনা'

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৩:০৫

 করোনা প্রতি মাসে দুই বার রূপ পাল্টাচ্ছে। তবে করোনার পরিবর্তিত রূপ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক রণদীপ গুলেরিয়া। 

 রণদীপ গুলেরিয়া বলেন , করোনার নতুন স্ট্রেইন নিয়ে অকারণে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ এটি প্রতি মাসেই কমপক্ষে ২ বার করে নিজেদের গঠন বৈশিষ্ট্য পাল্টাচ্ছে।  আর এই মিউটেশনের   জন্য উপসর্গ ও চিকিত্সাপদ্ধতিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

 রণদীপ গুলেরিয়া আরও বলেন, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, ট্রায়ালে থাকা সমস্ত ভ্যাকসিনই নতুন এই করোনার বিরুদ্ধের কার্যকরী হবে। 

এর আগে  করোনা ভ্যাকসিন আবিষ্কারক  জার্মান সংস্থা বায়োএনটেকের সিইও উগুর শাহিন -এর দাবি, আগামী দশ বছর এই মারণ ভাইরাসের অস্তিত্ব থাকবে। কখনও এই ভাইরাসের প্রকোপ কমবে। কখনও আবার বাড়বে। এত সহজে এই ভাইরাস পৃথিবী থেকে সম্পূর্ণ বিদায় নেবে না। তাই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য যাবতীয় সুরক্ষা নিতে হবে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছিল যে, এই ভাইরাসের প্রকোপ আরও কয়েক বছর চলবে। জি নিউজ। 

ইত্তেফাক/এআর