চালকের আসনে নিউজিল্যান্ড

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৩:৪০

পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৩ উইকেটে ২২২ রানে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা।

দিনের শুরুটা পাকিস্তানের হলেও শেষটা হয়েছে কিউইদের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদির বোলিং তোপে দলীয় ১৩ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ১২০ রানের জুটি গড়ে কিউইদের বিপর্যয় থেকে রক্ষা করেন রস টেইলর ও কেন উইলিয়ামসন। ৭০ রান করে টেইলর আউট হলেও ৯৪ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের সঙ্গে ৪২ রানে অপরাজিত আছেন হেনরি নিকোলস। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি একাই তিনটি উইকেট শিকার করেছেন।

ইত্তেফাক/টিআর