জার্মানিতে গোলাগুলি, গুরুতর আহত ৪

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৫:২৩

জার্মানির রাজধানী বার্লিনে গোলাগুলিতে চার ব্যক্তি আহত হয়েছেন। শনিবার  এই হামলার ঘটনা ঘটেছে।

বার্লিন ফায়ার সার্ভিস এক টুইটবার্তায় জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বার্লিনের ক্রেজবার্গ জেলায় ওই গোলাগুলিতে বেশ কয়েকজন জড়িত ছিলেন।

রাজনৈতিক নাকি অন্যকোনো কারণে গোলাগুলির এ ঘটনা ঘটেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় জড়িতদের  খুঁজে বের করতে অভিযান শুরু করেছে পুলিশ।

ইত্তেফাক/এআর