চুয়াডাঙ্গায় মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয় কিশোর শাকিবকে, লাশ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:০৭

চুয়াডাঙ্গায় মুক্তিপণ দাবি করা তিন লাখ টাকা না পেয়ে হত্যা করা হয়েছিল কিশোর শাকিবকে। দর্শনা থানার যদুপুর গ্রামের ওই কিশোরকে হত্যার পর স্থানীয় মাঠেই পুঁতে রাখেন অপহরণকারীরা। শনিবার দর্শনা থানা পুলিশ লাশ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, গত ১৯ ডিসেম্বর থানা এলাকার যদুপুর গ্রামের প্রবাসী কুদ্দুস আলী মিয়ার ছেলে শাকিব হাসানকে  (১৫) অপহরণের একদিন পর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।টাকা দিতে ব্যর্থ হলে বেশ কয়েকবার অপহরণকারীরা তাদের হুমকি দেয়। ২২ ডিসেম্বর বিষয়টি  দর্শনা থানা পুলিশ জানলে অপহরণকারীদের শনাক্ত করা হয়। পরে শনিবার দুপুরে  যদুপুর  গ্রামের স্থানীয় মাঠ থেকে পুঁতে রাখা শাকিবে লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন: আওয়ামী লীগ ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করেছে : মির্জা ফখরুল

চুয়াডাঙ্গা  অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) আবু রাসেল জানান , তিন আসামিকে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

ইত্তেফাক/এসি