পদার্থবিজ্ঞান
জাহানারা আক্তার
প্রভাষক, পদার্থবিজ্ঞান
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজ পদার্থবিজ্ঞান থেকে একটি মডেল প্রশ্ন দেওয়া হলো ।
১) মামুন ও সুমন একসাথে নদীর অপর পাড়ে যাওয়ার জন্য নৌকায় উঠল। মামুনের ধারণা নৌকা চালক ঠিকভাবে নৌকা চালালে তারা 3min এ অপর পাড়ে যেতে পারবে। যেখানে স্রোতের বেগ 5 ms-1এবং নৌকার বেগ 10 ms-1। নদীর প্রস্থ 1.5km
ক) ডাইভারজেন্স কাকে বলে?
খ) পাখি উড়ার সময় সামনের দিকে উড়ে কি করে?
গ) ঠিক সোজা অপর পাড়ে পৌঁছাতে স্রোতের সাথে কত কোণে নৌকা চালাতে হবে?
ঘ) মামুনের ধারণা সঠিক কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
২) ফুটবল খেলায় গোল দেওয়ার জন্য আকাশ একটি ফুটবলকে 20 ms-1 বেগে ভূমির সাথে 300 কোণে কিক দিল। গোলবারের দূরত্ব 20m এবং উচ্চতা 6m
ক) আনুভূমিক পাল্লা কী?
খ) সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না কেন?
গ) 1s পর ফুটবলটির বেগ কত হবে?
ঘ) ঐ কিক থেকে গোল হতে পারে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
৩) একটি সুষম দণ্ডের ভর 0.5kg এবং দৈর্ঘ্য 2m
ক) টর্ক কী?
খ) রাস্তার বাঁকের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু করা হয় কেন?
গ) দণ্ডটির মধ্যবিন্দু দিয়ে অতিক্রান্ত দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো।
ঘ) দণ্ডটি ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু থেকে এক প্রান্তে সরিয়ে নিলে চক্রগতির ব্যাসার্ধ কিরূপ পরিবর্তন হবে?
৪) একটি কৈশি্ক নলের ব্যাস 0.5x 10-3m। একে 72x10-3 N পৃষ্ঠটান ও 102kgm-2 ঘনত্বের তরলে ডুবিয়ে ২য় তরলে ডুবালে সেটি তরল পৃষ্ঠকে 1.2cm অবনমিত করে। ২য় তরলের ঘনত্ব 1359kgm-2 । প্রথম তরলের স্পর্শ কোণ 10 এবং ২য় তরলের স্পর্শ কোণ 1390।
ক) পয়সনের অনুপাত কী?
খ) কৈশিক নলে পানির উর্ধ্বারোহন হয় কিন্তু পারদে অবনমন হয়, কেন?
গ) কৈশিক নলে প্রথম তরলের উচ্চতা কত হবে?
ঘ) ২য় তরলের তুলনায় ১ম তরলের পৃষ্ঠটান কম না বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
৫) লেকের ধারে বসা অবস্থায় রতন পানিতে ঢিল ছুড়ে মারায় পানিতে ঢেউ এর সৃষ্টি হয়, যার সমীকরণ-
ক) শব্দের তীব্রতা কী?
খ) গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন?
গ) সৃষ্ট তরঙ্গের কম্পাংক কত?
ঘ) ঢিল পড়ার স্থান হতে 2m দূরে 3s পরে কম্পমান পানির কণার বেগের সাথে তরঙ্গ বেগের তুলনা করো।
৬) একটি সরল দোলচক্রে সুতার দৈর্ঘ্য 90cm এবং যেকোনো একদিকে সর্বোচ্চ বিস্তার ২cm। দোলকটি একটি অর্ধদোলনের সময় 1.2s।
ক) সেকেন্ড দোলক কী?
খ) L- T-2 লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে?
গ) দোলকের ববের ব্যাসার্ধ কত?
ঘ) বব দোলকের B বিন্দু হতে যাত্রা করলে 2s পরে বেগ কত হবে?
৭) একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য একদিন ঢাকা ও রাজশাহীতে স্থাপিত দু’টি শুষ্ক ও সিক্ত (আর্দ্র) বাল্ব থার্মোমিটারের মাধ্যমে নিচের উপাত্ত সংগ্রহ করেন
[170 C, 180C, 280C, 300C এবং 320C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 14.56, 15.48, 28.35, 31.83, 35.66mmHG চাপ ]
ক) শিশিরাঙ্ক কী?
খ) সকল হারমনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমনিক নয়। ব্যাখ্যা করো।
গ) ঐ দিনে ঢাকার শিশিরাঙ্ক কত?
ঘ) উদ্দীপকের তথ্যমতে কোন ব্যক্তি কোথায় বেশি স্বস্তিবোধ করবেন?
৮) A,B ও C ৩ টি কুয়া। একটি পাম্প A কুয়া থেকে 4.9 মিনিটে 10000 লিটার পানি 6m গড় উচ্চতায় তুলতে পারে। B কুয়ার গভীরতা 12m এবং ব্যাস 8m| C কুয়ার গভীরতা15m এবং ব্যাস 6m।
ক) পরমশূন্য তাপমাত্রা কি?
খ) অভিকর্ষ বল সংরক্ষনশীল বল কেন?
গ) A কুয়ার পাম্পের ক্ষমতা 80% কার্যকর হলে এর ক্ষমতা নির্ণয় কর।
ঘ) 5H.P ক্ষমতার ইঞ্জিন দ্বারা B ও C কুয়ার মধ্যে কোনটিকে আগে পানি শূ্ন্য করা যাবে?

