০১. দিলে তা-ই কথা নাই—আনন্দে খাই,
খেতে যদি বলে কেউ তবে রেগে যাই!
০২. বেণী বলে সারা দিন চিন্তা করে দ্যাখ—
বারো থেকে বারো গেলে ক্যামনে থাকে এক?
০৩. মিনিটে মিনিটে সে যে খায় টাকা-কড়ি,
সুর তুলে ডাক দিলে কানে তারে ধরি।
০৪. মাথার ওপর রং-বেরঙের ফুলের ঝুড়ি নিয়া
ভাসতে ভাসতে যায় রে বুড়ি গাঙের ওপর দিয়া।
রচনা :বেণীমাধব সরকার
