এবার চালকবিহীন হেলিকপ্টার বানালো তুরস্ক। যা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব। মনুষ্যবিহীন ড্রোন তৈরিতে ব্যাপক সাফল্যের পরই এমন হেলিকপ্তার বানাতে সক্ষম হয়েছে আঙ্কারা। এই হেলিকপ্টার ৮৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে। সেইসঙ্গে ১৬০ কেজি ওজনের জিনিসও বহন করতে পারবে। আর এটি ৪ হাজার ৫৭২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।