কাবুলে বিস্ফোরণে দুই পুলিশ নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:০০

আফগানিস্তানের রাজধানী কাবুলে তিন দফায় বিস্ফোরণে দুই পুলিশ নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এএফপির।

পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, পুলিশের পিক-আপ ট্রাকে যুক্ত করে রাখা বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত হয়েছে। এতে এক বেসামরিক নাগরিকও আহত হয়েছে। তিনি জানিয়েছেন, কাবুলের পশ্চিমাঞ্চলীয় জেলায় পুলিশের আরো একটি পিক-আপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর আরো দুই সদস্য আহত হয়েছে। এছাড়া অপর আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গত কয়েক মাসে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু প্রদেশে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণ, রকেট হামলাসহ বিভিন্ন সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার বেশির ভাগ বিশেষ করে কাবুলে হামলার ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে।