ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিকটাত্মীয়, কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষের নানা সমস্যার কথা তুলে ধরে সাহায্যের নামে অর্থ সংগ্রহ করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে প্রতারণা লক্ষ করা যাচ্ছে। যতটা অর্থ সংগ্রহ হচ্ছে সেটার আংশিক বা অনেকাংশে পুরোটাই হাতিয়ে নিচ্ছে এসব প্রতারকচক্র। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত ভুক্তভোগীরা। আবার কিছু কিছু ক্ষেত্রে ভুয়া অসুস্থতার ছবি বা মিথ্যা তথ্য সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এসব চক্র। অনেকে সত্যতা যাচাই করতে গিয়ে এদের কৌশলী অভিনয়ের কাছে পরাস্ত হচ্ছে। তাই এই প্রতারকদের থামাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অনিক আহমেদ
শিক্ষার্থী, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
