সন্তানের সুশিক্ষায় বাবা-মায়ের কর্তব্য

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:২৩

বর্তমানে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা বাবা-মায়ের জন্য এক বড় চ্যালেঞ্জ। এখনকার ছেলেমেয়েরা একটু বেশি সংবেদনশীল। তারা বাবা-মায়ের মাঝে দেখা আচরণবিধি এবং সমাজের একটা নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে বড় হয়। এতে পরিবার ও সমাজ দুটোই তাদের ওপর প্রভাব বিস্তার করে। তবে পরিবারের কাছ থেকে যে শিক্ষাটা দেওয়া হয়, সেটাতে তারা বেশি অভ্যস্ত হয়ে পড়ে। ইতিবাচক ও নেতিবাচক দিক, যেটা পরিবার থেকে শিক্ষা দেওয়া হয়, সেটা সমাজজীবন, রাষ্ট্রী য় জীবনে গিয়ে তারা প্রয়োগ করে। তাই সুসন্তান গঠনে বাবা-মায়ের কর্তব্য হোক শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত নয়, শিক্ষিত হোক সুশিক্ষায়। যে শিক্ষা জাগ্রত করবে মানবিক মূল্যবোধ। যে শিক্ষা কারো ক্ষতি সাধন করতে নয়, বরং শেখাবে কিভাবে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা যায়।

মাইন উদ্দীন হাসান

চকরিয়া, কক্সবাজার