উত্সব, পিকনিক সামলান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:২৪

শীত পড়তেই চারদিকে শুরু হয়েছে দলবেঁধে পিকনিকে যাওয়া। শহর ও শহরতলির বিভিন্ন পিকনিক স্পট ও পার্কে ভিড় জমে উঠছে। সেখানে ছোট-বড় সবাই আছেন। অথচ সামাজিক দূরত্ববিধি মেনে চলার বালাই তেমন নেই। অনেকেই মুখে মাস্ক রাখছেন না। স্যানিটাইজার ব্যবহার হচ্ছে না সর্বত্র। এমন শিথিলতা দেখতে পাচ্ছি। এতে করোনা সংক্রমণের ঝুঁকি কিন্তু বাড়ছে। সামনে বর্ষবরণ। পিকনিক স্পটে, পার্কগুলিতে ভিড় আরো বাড়বে। এবার করোনা পরিস্থিতিতে সেই ভিড় নিয়ন্ত্রণ করা না গেলে বিপদের আশঙ্কা তো রয়েছেই। বিগত দুই ঈদ উত্সবে আমরা সতর্ক থেকে সংক্রমণ রুখতে পেরেছিলাম। এখনো সেই সতর্কতা চাই। সরকারের সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, শীতের পিকনিকে ও বর্ষবরণের অনুষ্ঠানে কিছু বিধিনিষেধ আরোপ করা হোক। পুলিশি নজরদারি বাড়ানো হোক।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা