পঞ্চগড় প্রতিনিধি
বাংলাবান্ধা-তেঁতুলিয়া থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জগামী বিআরটিসির এসি নৈশ কোচ চালু এবং তেঁতুলিয়া-ঢাকা ডে কোচ চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং ড্রাগস ফ্রি বাংলাদেশ (ডিএফবি) যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। শনিবার সকাল সাড়ে ১১টায় তেঁতুলিয়া চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, তেঁতুলিয়ার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, সুজনের সাধারণ সম্পাদক কাজী মকসেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
