সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় হঠাত্ করে ব্যাপক হারে দেখা দিয়েছে গরুর খুরারোগ। এই রোগে উপজেলার বিভিন্ন গ্রামের খামার ও বিভিন্ন কৃষকের গরু আক্রান্ত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম খুরশেদ আলম জানান, আবহাওয়াজনিত কারণে উপজেলার বিভিন্ন এলাকায় গরুর খুরারোগ দেখা দিয়েছে। আক্রান্ত পশুর চিকিত্সা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সুস্থ গরুগুলোকে প্রতিরোধের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাছাড়াও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
