ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গায় শনিবার ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম ফজিরন নেছা (৮০)। তিনি উপজেলার হামেরদী ইউনিয়নের হামেরদী গ্রামের মানিক মোল্লার স্ত্রী। রেল পুলিশের উপপরিদর্শক মুনিরুজ্জামান জানান, সকালে ভাঙ্গা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ভাঙ্গা-পুখুরিয়ার মধ্যবর্তী স্থান নাজিরপুর মোল্লাপাড়ায় পৌঁছালে সেখানে ঐ বৃদ্ধা রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি কাটা পড়ে মারা যান।